আমাদের পরিচিতি
২০২০ সাল থেকে ত্রিশালের দরিরামপুরে দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয়ে পথচলা।
তালিমুস সুন্নাহ কওমী মাদ্রাসা ২০২০ সালে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৮নং ওয়ার্ড, দরিরামপুরে (পোস্ট অফিস রোড) প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই মাদ্রাসাটি দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয়ে শিশুদের কুরআন ও সুন্নাহর আলোয় গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
আমাদের বিভাগসমূহ
- ইকরা নুরানী ইসলামিক কিন্ডারগার্টেন — প্লে থেকে ৩য় শ্রেণি (বালক ও বালিকা)
- নাজেরা বিভাগ — কুরআন তিলাওয়াত ও পড়াশোনা
- হিফজ বিভাগ — সম্পূর্ণ কুরআন হিফজের ব্যবস্থা
- কিতাব বিভাগ (বালিকা) — ইবতেদাইয়াহ ৪র্থ শ্রেণি থেকে হেদায়া জামাত পর্যন্ত
পরিবেশ ও ব্যবস্থাপনা
- সম্পূর্ণ পৃথক বালক ও বালিকা শাখা
- আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থা
- সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত
- অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য শিক্ষকমণ্ডলী
অর্জন
২০২৬ শিক্ষাবর্ষে আমাদের মাদ্রাসা থেকে চারজন শিক্ষার্থী পূর্ণ ৩০ পারা কুরআন হিফজ সম্পন্ন করেছেন। তাঁদের নাম হাফেজ সম্মাননা বোর্ডে রয়েছে।

