আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ীগণ, তালিমুস সুন্নাহ কওমী মাদ্রাসার ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাই। ২০২০ সাল থেকে আমরা ত্রিশালের দরিরামপুরে শিশুদের কুরআন, সুন্নাহ ও প্রয়োজনীয় দুনিয়াবি শিক্ষার সমন্বয়ে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি।
আমাদের লক্ষ্য — প্রতিটি শিক্ষার্থী যেন বিশুদ্ধ তিলাওয়াত, সুন্দর আখলাক ও আদব নিয়ে দ্বীন ও দুনিয়ার কল্যাণে নিজেকে গড়ে তুলতে পারে। এ কাজে অভিভাবকদের সহযোগিতা ও দোয়া আমাদের সবচেয়ে বড় শক্তি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।

